তিতাসে শীতবস্ত্র বিতরণ
কুমিল্লার তিতাসে ১৯৯২ সালে রেজিষ্ট্রেশন প্রাপ্ত সামাজিক উন্নয়ন সংগঠন উলুকান্দি উত্তরণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সংগঠন ভিন্ন একসাথে অনন্য-এর পরিচালক মো. সাজ্জাদ হোসেন সজীবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ভুঁইয়া, ব্যাংক কর্মকর্তা আফজারল ইসলাম লিটু, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম সরকার, সংগঠনের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মুন্সি, মো. রুমেল ভুঁইয়া, কামাল উদ্দিন খোকন, কামরুল হাসান সরকার, মো. শাহজাহান, মো. জালাল উদ্দীন ভুঁইয়া, মো. বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম সরকার প্রমুখ।
এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সংগঠন ভিন্ন একসাথে অনন্য-এর পরিচালক মো. সাজ্জাদ হোসেন সজীব সরকার বলেন, উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামে ১৯৯২ সালে রেজিষ্ট্রেশন প্রাপ্ত সামাজিক উন্নয়ন সংগঠন উলুকান্দি উত্তরণ সংঘ প্রতিষ্ঠা হবার পর থেকেই সংগঠনটি সবসময় চেষ্টা করেছে উলুকান্দি গ্রামে শিক্ষা, শান্তি এবং অসহায় মানুষের পাশে থাকার, তারই ধারাবাহিকতায় দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ