ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে করতোয়া নদী থেকে যুবকের হাত-পা বাধা লাশ উদ্ধার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ২:৫৮

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশে করতোয়া নদী থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবকের হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আগনুকালী গ্রামের মৃত  আবু সামার ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (৯ জানুয়ারি) রাতে শরিফুল ইসলাম শ্বশুর বাড়ি চর-বেতকান্দিতে যায়। এদিন শরিফুলের স্ত্রী ফারজানা খাতুনের সাথে বাকবিতণ্ডা হয় বলে শরিফুলের শ্বশুর ফকরুল জানান। এরপর থেকেই শরিফুল নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর গত বৃহস্পতিবার সকালে শরিফুলের রক্তমাখা জামা কাপড় খুঁজে পায় এলাকাবাসী। এরপর শনিবার সকালে করতোয়া নদীতে হাত-পা বাধা অবস্থায় শরিফুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত শরিফুলের মা সূর্য বানু জানান, দেড় মাস আগে শরিফুলের সাথে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারজানা শরিফুলকে পছন্দ করতো না। শরিফুল তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসলেও ফারজানা শরিফুলকে সহ্য করতে পারতো না। এক পর্যায়ে ফারজানা তার বাপের বাড়ি গেলে শরিফুল সেখানে তার স্ত্রীর কাছে যায়। সেখানে গিয়েই নিখোজ হয় শরিফুল। ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি মো. নজরুল ইসলাম মৃধা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন