আন্তঃ ইউনিয়ন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে শরণখোলা টাইগার্স স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন
শরণখোলায় আন্তঃ ইউনিয়ন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে শরণখোলা টাইগার্স স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে শরণখোলা বাজার সংলগ্ন মোতালেব খান মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে তারা তাফালবাড়ি সেভেন স্টার স্পোর্টস ক্লাব কে ৪-৩ গোলে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রায়েন্দা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।
এ সময় অন্যান্যের মধ্যে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মাহফুজুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রব আকন, সাধারণ সম্পাদক জালাল হোসেন, তাফালবাড়ি বাজার কমিটির সম্পাদক ওমর সরদার উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজক শরণখোলা সূর্যোদয় ক্লাবের সভাপতি ফেরদৌস খানের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন মায়া।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত