ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে মুক্তিযোদ্ধা ভাস্কর্য ভাংচুর, আটক -১


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৪:১
পটুয়াখালীর দুমকি উপজেলা চত্বরে  মুক্তিযোদ্ধা ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় শরিয়ত উল্লাহ (২২) নামের এক যুবকে আটক করেছে দুমকি থানা পুলিশ। 
১৩ জানুয়ারী রাতে সোয়া ১০টায় এ ঘটনা ঘটে। ঘটনা প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, শরিয়ত উল্লাহ নামে এক যুবক দা দিয়ে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙতে থাকলে নৈশ প্রহরী দেখে ফেলে। তাক্ষনিক ভাবে তিনি  লোকজন জড়ো করে ভাঙচুর কারী কে আটকে ফেলে মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজাকে জানালে তিনি দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালামকে অবহিত করেন। দুমকি থানা পুলিশ যুবককে আটক করেন। ঘটনাস্থল থেকে একটি দা ও মুক্তিযোদ্ধা ভাস্কর্যের বিচ্ছিন্ন মাথা জব্দ করা হয়।  পরে মুক্তিযোদ্ধা কমান্ডার বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। 
 দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। ১৪জানুয়ারী সকালে আটক শরিয়ত উল্লাহকে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে। আটক শরীয়ত উল্লাহ স্থানীয় শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুমকি গ্রামের মিজানুর রহমান এর ছেলে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ