উলিপুরে লোকজ মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান
কুড়িগ্রামের উলিপুরে ৭দিনব্যাপী তৃতীয় বারের মতো লোকজ উৎসবের ৪র্থ দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'শেকড়ের সন্ধানে উৎসবে মাতি-চলো ফিরে যাই মাটির টানে' এই স্লোগানকে ধারন করে লোকজ উৎসবের উদ্বোধন করা হয়। ১১ জানুয়ারি লোকজ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
রবিবার (১৩ জানুয়ারী ) বিকেলে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হরি গোপাল এর সভাপতিত্বে শহীদ মিনার ও বিজয় মঞ্চ চত্বরে লোকজ উৎসবের ৪র্থ দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশ গ্রহণ করেন সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল ও এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল। প্রতিষ্ঠান দু'টির পরিবেশনায় কুশানগান, নৃত্য, এককগান, পালাগান ও অভিনয় অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সুন্দর পরিবেশনায় দর্শকের মন জয় করিয়ে প্রশংসনীয় হয়ে উঠে।
শহীদ মিনার ও বিজয় মঞ্চে পারফরম্যান্স করা সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম বলেন, লোকজ উৎসব এর ৪র্থ দিনে আমার প্রতিষ্ঠানের আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার প্রতিষ্ঠানের পারফর্মেন্স সবসময় ভালো হয়ে থাকে। ভালোকিছু করে দর্শকের মন জয় করার চেষ্টা করে থাকি। আপনাদের সার্বিক সহযোগিতায় অনেক ভালো পারফরম্যান্স করে আমার প্রতিষ্ঠান আরও অনেকদূর সামনে এগিয়ে যাবার প্রতাশা করেন তিনি।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উলিপুর বনিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) ডাঃ গোলাম মাওলা, রংপুর সদরের সাবরেজিস্টার রামজীবন কুন্ডু, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল এর প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার মানুষ প্রমূখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied