ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনার চার হাসপাতালে আরও ২৪ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ১১:১৯

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিন জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন- খুলনার শিরোমনি এলাকার মীর আঃ গফুর(৯০), দিঘলিয়ার জাহানারা(৬০), নবীজা (৭০), ঝিনাইদহ মহেশপুরের হোসনেয়ারা খাতুন(৫০), পিরোজপুরের কাওখালীর হাসি রানী(৫০), ঝিকরগাছার মুক্তা (৩০), মোল্লাহাটের চানমিয়া (৬৫) ও বাগেরহাটের হাফিজ শেখ (৫৭)। এছাড়া উপসর্গে ৭ জনের মৃত্যু হয়।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। যার মধ্যে রেড জোনে ১৪১ জন, ইয়ালো জোনে ২৬ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ২০জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৫ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনার দিঘলিয়ার সোলায়মান (৮০), পাইকগাছার জমিরউদ্দীন (৭৫) ও যশোর শার্শার কুতুবউদ্দিন (৬৬)। এছাড়া করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ২ জন। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটার সুচিত্রা (৬০) ও নড়াইল লোহাগাড়ার সরুলিয়ার শামসুন্নাহার (৫৫)।এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন, তার মধ্যে ২৯ জন পুরুষ ও ৩৭ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন। বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার কয়রার হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), তেরোখাদা দাউদ আলী তালুকদার (৮০), ফুলতলার শিরোমনির মিয়া মাহমুদুর রহমান (৯১) ও যশোর সদরের রোজি (৬৫)। হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৯৪ জন। এরমধ্যে আইসিইউতে ৯ জন এবং এইচডিইউতে ৭ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমএসএম / এমএসএম

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা