ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সাকরাইন উৎসব ও ঘুড়ি আবিষ্কারের ইতিহাস


কফিল উদ্দিন photo কফিল উদ্দিন
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৪:৪৫
আজ থেকে প্রায় আরও ২ হাজার ৮০০ বছর পূর্বে চীনে সর্বপ্রথম ঘুড়ি আবিষ্কৃত হয়। পরবর্তীতে এশিয়ার অন্যান্য দেশেও দেখা যায় ঘুড়ি। একসময়ে ভারত, জাপান কোরিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে ঘুড়ি। ঘুড়ি খেলাটাও খুব প্রাচীন একটা খেলা। 
 
জানা যায় যে আজ থেকে ১ হাজার ৬০০ বছর পূর্বে ইউরোপে সর্বপ্রথম ঘুড়ি খেলার প্রচলন ঘটে। আর বাংলাদেশে ঘুড়ি তো লোক ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্যের গর্বিত বাহক আমাদের পুরান ঢাকা এবং এই শহরের বাসিন্দারা। মুগল আমলে ঢাকার অভিজাত লোকজনের বিবিধ বিনোদনের মধ্যে ঘুড়ি উড়ানো ছিল অন্যতম। 
আবার কোনো কোনো সূত্রমতে জানা যায় ১৭৪০-এর দশকে নায়েব-ই-নাজিম  নওয়াজিশ মুহম্মদ খান-এর আমলে ঘুড়ি উড়ানো  উৎসব একটা ঐতিহ্যে পরিণত হয়েছিল। তখন থেকেই বাণিজ্যিক আকারে ঘুড়ি তৈরি ও বেচাকেনার শুরু হয় এবং বাড়ির ছাদ, খোলা জায়গা বা উন্মুক্ত ময়দান থেকে আকাশে প্রচুর সংখ্যক ঘুড়ি উড়তে দেখা যায়।
 
পৌষের শেষ এবং মাঘের শুরুর ক্ষণে খাজনা আদায় শেষে নবাবরা ঘুড়ি ওড়ানোর জন্য  ঘুড়ি উৎসব আয়োজন করতেন। সেই ঐতিহ্য মেনে এখনও প্রতিবছর পুরান ঢাকায় ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। এক সময় শুধু শাঁখারীবাজারেই ঘুড়ি তৈরি হতো। পরবর্তীতে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুড়ি তৈরি করা ও বেচাকেনা করা শুরু হয়। মোঘল আমলের ঐতিহ্য হলেও একটা সময় ছিল যখন এই সাকরাইন উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সীমাবদ্ধ ছিল। কিন্তু  বর্তমানে পুরান ঢাকায় সাড়ম্বরে পালিত হয় এই উৎসবটি। সাকরাইন উৎসবে অংশ নেন গেন্ডারিয়া, সুত্রাপুর, বংশাল,লক্ষ্মীবাজার,ফরিদাবাদ, ঢালকানগর এর ধর্ম-বর্ণ-গোত্র-নির্বিশেষে পুরান ঢাকার ছোট-বড় সকল বয়সী মানুষ।কালের বিবর্তনের সাকরাইনে লেগেছে আধুনিকতার ছোঁয়া, এখন ঘুড়ি ওড়ানোর সাথে চলে আতসবাজি, লাইটিং শো, ডিজে পার্টি ও পিঠা পুলির উৎসব।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি