ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৩ বিকাল ৫:১৮
পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবন চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
বাউফল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহ জাহান সিরাজের সভাপতিত্বে  ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কালাইয়া ইউপির চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক বদিউল আলম বদি। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, ড. অ্যাড. শামিম আল সাইফুল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জহির সরদার, পটুয়াখালী জেলা যুবলীগ সভাপতি অ্যাড. সৈয়দ শহিদুল ইসলাম, জেলা যুবলীগ সাধারন সম্পাদক অ্যাড. সৈয়দ মোঃ সোহেল প্রমুখ ।
বক্তরা বলেন, বাউফল উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষিত, ত্যাগী ও জনগনের কাছে গ্রহনযোগ্য দেখে গঠন করা হবে। কোন বিনিময়ের মাধ্যমে কমিটি গঠন করা হবে না। যাদের নিয়ে কমিটি গঠন করা হবে তাদের নেতৃত্বে বাউফলে আওয়ামী যুবলীগের সংগঠনকে সুসংগঠিত করতে হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা