সিরিজ জয়ের মিশনে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ
জিম্বাবুয়ে বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের সাফল্য শতভাগ। একমাত্র টেস্ট ম্যাচে ২২০ রানের জয়ের পর বিদেশের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ রানে জয় পেয়েছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে বিপর্যয়ের মধ্যে লিটন কুমার দাসের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকারের মধ্য দিয়ে প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
এবার দ্বিতীয় ওয়ানডেতে হারারের স্পোর্টস গ্রাউন্ডে রোববার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দেড়টায় মাঠে নামবে তামিম ইকবালরা। এই ম্যাচে জয় পেলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।
তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে টানা দুই জয়ে পাওয়া আত্মবিশ্বাস। আর জিম্বাবুয়ে দল সেই সুযোগে ঘুরে দাঁড়াবে নিঃসন্দেহে। মূলত জিম্বাবুয়ের ব্যাটম্যানরা ঠিকমতো নিজেদের মেলে ধরতে পারলে টাইগারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সিরিজে স্বাগতিক দলের ঘুরে দাঁড়ানোর যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।
প্রথম ম্যাচে মাত্র ৭৪ রানে বাংলাদেশ দলের চারটি উইকেটের পতন ঘটে। জিম্বাবুয়ের পেস বোলিং ডিপার্টমেন্টকে শুরুতে সামাল দিতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। বিশেষ করে তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে ব্যর্থ ছিল।
সেই বিপর্যয়ে ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে লিটন কুমার দাস শতরানের ইনিংস খেলতে না পারলে ২৭৬ রানের সংগ্রহটা হতো না। লিটনের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের ৯৩ রানের জুটিটা ছিল অসাধারণ। যার ফলে শেষ পর্যন্ত বড় জয় পায় বাংলাদেশ।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ