ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশিক্ষক ও আইটিএফ অফিসিয়ালগণের পুষ্পস্তবক অর্পণ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১-২০২৩ বিকাল ৭:৩৮

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠেয় ৭-১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ‘২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপস’ টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, প্রশিক্ষক, রেফারী, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ, টুর্নামেন্ট ডাইরেক্টর কর্তৃক ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

শনিবার ১৪ জানুয়ারী সকাল ৯টা ৩০মিনিটে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিদেশী খেলোয়াড়, প্রশিক্ষক ও আইটিএফ অফিসিয়ালগণ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: মোতাহার হোসেন সাজু,  মো: মাসুদ করিম, টুর্নামেন্ট ডিরেক্টর ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ জনাথ স্টাবস (গ্রেটবৃটেন) সহ বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পন শেষে সকল বিদেশী খেলোয়াড়, প্রশিক্ষক, কর্মকর্তা ও অফিসিয়ালগণ ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ পাকিস্তান, কম্বোডিয়া, লাও, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ও মালদ্বীপ হতের ২০ জন বালক ও ১৪ জন বালিকা, ১০ জন প্রশিক্ষক ও অভিভাবকগণ অংশগ্রহণ করছেন।

সুজন / সুজন

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের