ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সৌদি-ইতালিতে হতে পারে ২০৩০ ফিফা বিশ্বকাপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ১১:৩১

২০২২ সালের ফিফা বিশ্বকাপ হবে কাতারে। ২০২৬ সালে হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই খবর সবারই জানা। এবার ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে সেটি নিয়েই চলছে আলোচনা। শোনা যাচ্ছে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে পারতে এশিয়া মহাদেশের দেশ সৌদি আরব ও ইউরোপের দেশ ইতালি। দ্য অ্যাথলেটিক ইউকে এমনটাই রিপোর্ট দিয়েছে।

দুই দেশ একত্রে আয়োজন করুক বিশ্বকাপ। ফিফা এই বিষয়তেই সম্মতি দিচ্ছে এখন। কারণ এক দেশকে কিছুটা চাপমুক্ত রাখতেই ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এমন ভাবনা। ইতালি ছাড়াও সৌদি আরবের সঙ্গে জুটি বাঁধতে রাজি আছে মিশর ও মরক্কো।

২০৩০ বিশ্বকাপের আয়োজন করতে ইতোমধ্যে একাধিক দেশ ইচ্ছা প্রকাশ করেছে। স্পেন এবং পর্তুগাল আগেই জানিয়েছে, তারা যুগ্মভাবে এই বিশ্বকাপ আয়োজন করতে চায়। এমনকি আর্জেন্টিনা-উরুগুয়েও চেয়েছে ফুটবলের শো-পিস ইভেন্ট করতে।

যদিও ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করলেও তারা বাদের খাতায় চলে গিয়েছে। কারণ ওয়েম্বলিতে সদ্যসমাপ্ত ইউরো কাপের ফাইনালের পর ব্রিটিশ সমর্থকদের বাজে আচরণের জন্যই তারা সুযোগ হারাচ্ছে।

যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে সাধারণত দুই নিকটবর্তী দেশ এগিয়ে আসে। কিন্তু ইতালি ও সৌদি আরব দুটি ভিন্ন মহাদেশের দেশ। এবার তাদেরকে ফিফা অনুমতি দেবে কিনা সেটা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড