ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জের হাটাব বাজারে চুরি


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ১১:৫৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব বাজারে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে হাটাব বাজারের আবু দায়েন স্টোর নামক দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ দোকানের মূল্যবান মালামাল নিয়ে গেছে। 
দোকান মালিক আবু দায়েন মোল্লা জানান,আমার দোকানের পাশের দোকানে আমার ছোট ভাই আবু তালেব দোকানে ছিলো আনুমানিক রাত ৪টার দিকে ছোট ভাই তালা ভাঙ্গার আওয়াজ পেয়ে হৈ চৈ করে পরে তার দোকানের সাটারের বাইরে থেকে আটকে দেয় চোরেরা ,পরে আমাকে ফোন দিলে আমি বাড়ি থেকে আসতে আসতে দোকানের প্রায় মূল্যবান মালামাল নিয়ে যায় চোরেরা যার আনুমানিক মূল্য ১লাখ ৫০হাজার টাকা। বাজারের সিসি টিবি ফুটেজে দেখা যায় চোরেরা একটি ফিকাপ গাড়ি নিয়ে আসে,তারা ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল আসে এবং তাদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিলো।  এর আগেও আমার দোকানে দুইবার চুরির ঘটনা ঘটেছে। এতে করে আমি অনেক ক্ষতিগ্রস্থ । তাই প্রসাশনের সুদৃষ্টি কামনা করছি সেই সাথে হাটাব এলাকায় পুলিশ টহলের জোড় দাবি জানাচ্ছি। 
এদিকে বাজারে চুরির ঘটনায় ব্যবসায়ীরা বাজার কমিটির উপর ক্ষোভ প্রকাশ করেন। এবং সেই সাথে বাজার কমিটি সংশোধন করে পাহাড়াদারের জোড় দাবী জানান ব্যবসায়ীরা। 
এ ঘটনায় সামাউন মোল্লা বলেন, হাটাব বাজার ও হাটাব এলাকায় কয়দিন পর পর চুড়ি ও ডাকাতির ঘটনা ঘটছে তাই পুলিশ টহল বাড়ানোর জোড় দাবি জানান। 
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা এএফএম সায়েদ বলেন ,হাটাব এলাকায়  চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে। এবং পুলিশ টহল বৃদ্ধি করা হবে। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার