তিন নম্বরই পছন্দ আফিফের
চলমান বিপিএলে ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না আফিফ হোসেন। তবে শনিবারের ম্যাচে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন চট্টগ্রাম চ্যালেন্জান্সের এই বাঁহাতি ব্যাটার। করেছিলেন ৫২ বলে ৬৯ রানের ম্যাচজয়ী নান্দনিক এক ইনিংস। যদিও এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে নম্বর তিনে ব্যাট করেছিলেন আফিফ।
এমন বিধ্বংসী ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রামের তরুণ এই ক্রিকেটার। সেখানে জানিয়েছেন সময় নিয়ে ব্যাট করতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। আফিফ বলেন, ‘বেশি সময় পেলে আমি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। পরে গিয়ে সেটা কাভার করার সুযোগ থাকে। অল্প সময়ে গিয়ে আমার জন্য একটু কঠিন হয়ে যায়।’
এছাড়া নতুন করে নম্বর তিনে ব্যাটিং করা কেমন উপভোগ করেছেন এমন প্রশ্নের জবাবে আফিফ বলেন, ‘তিনে ব্যাটিং করা সবসময়ই পছন্দ আমার। আজ (গতকাল) সুযোগ পেয়েছিলাম। চেষ্টা করেছিলাম যেন শেষ পর্যন্ত থাকি। ’ নিজে বেছে নেওয়ার সুযোগ থাকলে কোথায় খেলতেন? তিনি বলেন, ‘আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।’
আফিফ যোগ করেন, ‘আমি যেখানেই খেলি আমার চেষ্টা থাকে সেরা পারফর্ম করার। কখনো চিন্তা করি না যে, আমাকে এই পজিশনে নামানো হয়েছে বা ওই নাম্বারে নামানো হয়েছে। ফেভারিট পজিশন থাকে। সেভাবেই পছন্দ করি জায়গাটা। ম্যাচ জিতিয়ে বের হওয়া স্বস্তির। এটা ভালো লাগছে বেশি।’
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!