পশ্চিমবঙ্গের শিল্পী টিনা ঘোষালের পরিবেশনায় পটিয়ায় সাংষ্কৃতিক সন্ধ্যা
পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোক ও আধুনিক গানের শিল্পী টিনা ঘোষালের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো শুক্রবার। পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যা সাতটায় উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা। শিল্পীকে পটিয়াবাসীর পক্ষ থেকে সংবর্ধনা জানিয়ে উত্তরীয় পরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন। এসময় তাঁকে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। উদ্বোধনী বক্তব্য দেন, পটিয়ার কৃতীসন্তান বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া শান্তিনিকেতন-এর কর্ণফুলী কোপাই সংস্কৃতি অঙ্গনের প্রতিষ্ঠাতা বিনয়শ্রী ভিক্ষু। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর প্রকৌশলী রূপক কুমার সেন, কাউন্সিলর সরোয়ার কামাল রাজীব, রাজনীতিক বিজন চক্রবর্তী, সংগঠক শৈবাল বড়ুয়া, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, শিক্ষক নেতা মাস্টার শ্যামল কান্তি দে, অধ্যাপক ভগীরথ দাশ, কনক বড়ুয়া, সোহেল মোহাম্মদ নিজামউদ্দিন, অনুপম বড়ুয়া, আবদুর রহমান রুবেল, পলাশ রক্ষিত প্রমুখ। উদ্বোধনী পর্ব শেষে শিল্পী টিনা ঘোষাল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি কান পেতে রই...’ এর মাধ্যমে গানের তাঁর পরিবেশনার শুভ সূচনা করেন। তারপর একে একে গেয়ে যান কৃষ্ণপক্ষ কালোপক্ষ, কালো জলে কুচলা তলে, মা তুই জলে ন যাইও, সাদা সাদা কালা কালা, আটটা বাজে দেরি করিস না, দে দে পাল তুলে দেসহ প্রায় ১০টি গান। এর আগে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। পুরো অনুষ্ঠান তত্ত্বাবধান ও সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানের সমন্বয়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু।
এমএসএম / এমএসএম
দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে
সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর
আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার
কোনাল আবার বকুলপুরে
‘অন্তরঙ্গ দৃশ্যে আমার খুব অস্বস্তি হয়’নীহারিকা
তারকাবহুল ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন
চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান
তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের
এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, নানা ভুল নিয়ে হাসছে দর্শক
আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত
ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত