ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে শেষ হলো নতুন শিক্ষাক্রমের পাঁচ দিনের প্রশিক্ষণ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ৩:৫৯
শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় উলিপুরে নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন "ন্যাশনাল কারিকুলাম ফ্রেম ওয়ার্ক" শীর্ষক দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি২০২৩ শুরু হয়ে ৫ দিন ব্যাপি চলে এ প্রশিক্ষণ। ৫ দিন প্রশিক্ষণ চলার পর আজ রবিবার তা শেষ হয়।
 
শুক্রবার ৬ জানুয়ারি নতুন শিক্ষাক্রম এর প্রশিক্ষণ শুরু হয় উলিপুর মহারানী স্বর্নময়ী স্কুল অ্যান্ড কলেজে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে দু'টি উপজেলা উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ১২৩৫ জন শিক্ষক/শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পাঁচ দিনের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শেষে তাদের সম্মানি দেয়া হয়। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকেরা বলেন, নতুন কারিকুলামে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ইতিবাচক বলে মনে করেন তারা। এ শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা অবশ্যই মানব সম্পদে পরিণত হবে বলে জানান তারা। 
 
কোর্স কো-অর্ডিনেটর চিলমারী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী এর নেতৃত্বে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মোট ১১টি বিষয়ে ৬৪ জন প্রশিক্ষক দ্বারা কর্মসূচি শুরু হয়েছে। এখানে ১২৩২ জন শিক্ষকের মধ্যে চিলমারী উপজেলার ১১৩ জন শিক্ষকের প্রশিক্ষণ চলে পাঁচ দিন ব্যাপি। নতুন কারিকুলামে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশ ব্যাপি চলেছে এ প্রশিক্ষণ। তিনি বলেন,এ প্রশিক্ষণে সকল শিক্ষক দক্ষতা অর্জন করেছে বলে আশা করছেন।
 
জাতীয় শিক্ষাক্রম রুপরেখায় প্রশিক্ষণ নেয়া সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম বলেন, আমি ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ইতিপূর্বে অনলাইনে প্রশিক্ষণ নেয়ার পর বাস্তবে ৫দিন প্রশিক্ষণ শেষ করলাম। বর্তমান শিক্ষাক্রম রুপরেখায় ইতিবাচক বলে মনে হচ্ছে। তবে আমাদের প্রচেষ্টায় নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে বলে জানান তিনি।
 
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মাধ্যমিক ও মাদ্রাসা থেকে প্রশিক্ষণ নিতে আসা আসাদুজ্জামান, নুরুলহুদা, কামরুজ্জামান, মাহামুদা বেগম, নারগিছআরা সহ আরও অনেকে বলেন, আমারা ৫ দিন থেকে নতুন কারিকুলামে এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ নিলাম। এখন নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে ক্লাসে আনন্দময় পড়াশোনার পরিবেশ সৃষ্টি করে পাঠদান কার্যক্রম চালাবো। তারা আরও বলেন নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের দক্ষতা করে তুলবে। এ ছাড়াও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনায় উউজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক হিসাবে গড়ে উঠবে বলে জানান তারা।
 
এ বিষয়ে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশিক্ষক রেজাউল মওলা বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ইতিবাচক। জাতীয় শিক্ষাক্রম রুপরেখা/২০২১ বাস্তবায়ন করতে এ প্রশিক্ষণ। তিনি বলেন, এমন কোন কঠিন কাজ নেই যে মহান পেশায় নিয়োজিত শিক্ষকেরা পাবেনা। নতুন শিক্ষাক্রম পরিবর্তনে রুপান্তরযোগ্য দক্ষতা ও যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রনয়ণ করা হয়েছে। শিক্ষার্থীকেনদ্রিক ও আনন্দময় পড়াশোনার পরিবেশ সৃষ্টি হবে বলে জানান তিনি। 
 
প্রশিক্ষণ পরিচালক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম বলেন, ইতিপূর্বে এই শিক্ষককেরা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমরা আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে এবং শিক্ষার মানকে উন্নত করে তুলবে। আমাদের যে নতুন শিক্ষাক্রম সেটা সর্বাত্মক সুন্দরভাবে সম্পূর্ণ হবে। তাছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবে না বলে জানান তিনি

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির