মসজিদ নির্মাণে নগদ অর্থ সহায়তা করলেন সাংসদ শিবলী সাদিক
দিনাজপুরের বিরামপুর উপজেলার ভগবতীপুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের ভগবতীপুর জামে মসজিদ কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি। এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক তার ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে মসজিদ নির্মাণে তিনি আরও অনুদান দিবেন বলে মসজিদ কমিটিকে আশ্বস্ত করেন।
পরে ফেরার পথে সংসদ সদস্য শিবলী সাদিক বিরামপুর পৌর শহরের মাহমুদপুর এলাকার শান্তিমোড় জামে মসজিদ পরিদর্শন ও মসজিদ নির্মাণে ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা ও সরকারি অনুদান এক লক্ষ টাকা প্রদান করার ঘোষণা দেন। এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied