ধামরাইয়ে ৩টি ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান,১৫ লক্ষ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ডিসি অফিসের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশ অবৈধ ইটভাটা বন্ধে ধামরাই উপজেলার তিনটি ইটভাটা আংশিক ধ্বংস ও আর্থিক জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসন।
রবিবার (১৫ জানুয়ারি ) উপজেলার বালিয়া,আমতা ও কুশুরা ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ হাই জকী'র নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
এ সময় তিনটি ইটভাটার মালিক কে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। ইটভাটা গুলা হল-আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার সুরমা ব্রিকস,বালিয়া ইউনিয়নের মক্কা ব্রিকস,কুশুরা ইউনিয়নের বুচাইবাড়ি এলাকার পিওর ব্রিকস।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান,হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটা গুলার পরিবেশের ছাড়পত্র ও ডিসি অফিসের লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যার্থ হলে ইটভাটা গুলার মালিক কে আর্থিক জরিমানা- ভাটার আংশিক ভেঙে দেওয়া হয়। পরিবেশের ছাড়পত্র ও ইটভাটা যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা প্রশাসকের নিকট হতে লাইসেন্স গ্রহণ করা ব্যতিত কোনো ব্যক্তি ইটভাটা স্থাপন এবং ইট প্রস্তুত করিতে পারিবে না। অনুমিত বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ