ভোলায় মোটরসাইকেল ও ট্রলির সঘর্ষে দুইভাই নিহত
ভোলায় মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির সাথে মূখোমূখি সংঘর্ষে মোঃ সোহেল (২৫) ও মোঃ শাওন (২০) নামে দুইভাই নিহত হয়েছেন। নিহতরা বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের আব্দুল করিম মোল্লার ছেলে।
গতকাল রবিবার (১৫ জানুয়ারি ) দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, দুপুরের দিকে ভোলা সদরের পরানগঞ্জ বাজার থেকে বাজার নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহেল ও শাওন নামে দুইভাই। পরে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ন আসলে একটি ইট বোঝাই ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তারা দুইভাই নিহত হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। তবে ঘটনার পরে ট্রলির চালক পলাতক রয়েছে তাকে আটকের চেস্টা চলছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান