এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে বাস চাপায় তরুণের মৃত্যু
এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন সংযোগ সড়কের নাওডোবা গোলচত্বরে বাস চাপায় মোশাররফ হাওলাদার(১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে দূর্ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ পটুয়াখালী সদরের পাজাখালি এলাকার মো.ইউনুস হাওলাদারের ছেলে। সে তার অন্য দুই ভাইয়ের সাথে রাজমিস্ত্রি কাজের জন্য শিবচরের কুতুবপুর যাচ্ছিল।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পটুয়াখালী থেকে ঢাকাগামী বাসে এসে নাওডোবা গোলচত্বরে নামে মোশাররফ। বাস থেকে নেমে রাস্তা পার হতে গেলে পেছন থেকে আসা ঢাকাগামী অপর একটি বাসের ধাক্কায় সে ঘটনাস্থলেই মারা যায়।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান,'দুই ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজ করতে শিবচরের কুতুবপুর যাচ্ছিল মোশাররফ নামের এই তরুণ। ঢাকাগামী বাস নাওডোবা গোলচত্বরে নামিয়ে দিলে পেছন থেকে আসা আরেকটি বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের পলকে দূর্ঘটনাটি ঘটে।'
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied