আকবর জানতেন আইসিসির নিয়মে খেলা চলছে, কিন্তু...
চলমান বিপিএলে একের পর এক আম্পায়ারিং বিতর্ক চলছেই। গেল শনিবার আবারো ঘটেছে লেগ বিফোরের আউট নিয়ে বিতর্ক। ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলি অনিকের এক আউট নিয়ে শুরু হয় বিতর্ক। তবে ম্যাচ শেষে সেদিন রাতে অবশ্য সেই আউটের ব্যাখা দিয়েছে বিসিবি।
সেখানে তারা জানিয়েছে, টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বলের যেকোনো হালকা অংশও পিচিং জোনে থাকলে তা পিচড ইন লাইন হিসেবে গণ্য করা হবে। সেই নিয়ম মেনেই জাকেরের আউট বহাল রেখেছিলেন থার্ড আম্পায়ার। যদিও বিসিবির করা এমন নিয়ম কোচ বা কোনো ক্রিকেটারই জানতেন না।
এই বিষয় নিয়ে রোববার সংবাদে সম্মেলনে সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক ব্যাটার আকবর আলীর কাছেও জানতে চাওয়া হয়। জবাবে বেশ অবাকই হয়েছেন তরুণ এই ক্রিকেটার।
আকবর জানান, ‘দেখুন, আমরা তো জানি আইসিসির রুলস অনুযায়ী খেলা চলছে। এখন এর বাইরে, ক্যাপ্টেন্স মিটিংয়ে এটা নিয়ে কোনো কথা হচ্ছে কি না, এগুলো আসলে আমাদের জানার কথাও না। তো আমরা জানতাম যে বিপিএলে আন্তর্জাতিক নিয়মে খেলা হচ্ছে। আমাকে প্রশ্ন করলে মনে হয় না আমি উত্তর দিতে পারব।’
এদিকে শনিবার বিপিএলের এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে কথা বলার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কুমিল্লার এই হেড কোচকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সালাউদ্দিনের নামে।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!