বিপিএল শিরোপায় চোখ রংপুর রাইডার্সের
চলমান বিপিএলের শুরুতে নিজেদের মাঠে অনুশীলনের ব্যবস্থা করে বেশ চমকই দিয়েছিল রংপুর রাইডার্স। এরপর মাঠের ক্রিকেটেও খুব একটা খারাপ অবস্থানে নেই নুরুল হাসানের নেতৃত্বাধীন এই দলটি। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে রংপুর।
যদিও বিপিএলে একবারই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে উত্তরবঙ্গের দলটি। চলমান বিপিএল জিতে যোগ করতে চায় আরেকটি শিরোপা। রংপুর দলের বিদেশি ক্রিকেটার অ্যারন জোন্স জানালেন তার দল চ্যাম্পিয়নই হতে চায়।
রোববার দলীয় অনুশীলন শেষে জোন্স বলছিলেন, ‘আমাদের অনেক সমর্থক আছে। চ্যাম্পিয়ন হতে তো ভালোই লাগবে। টুর্নামেন্টে সমর্থকদের জন্য ভালো করে দলের মালিকদের ট্রফি এনে দিতে চাই। বলতে চাই না যে চাপ, তবে অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই।’
জোন্স যোগ করেন, ‘আমরা জানি এ ধরনের টুর্নামেন্টে আপনি কিছু জিতবেন ও হারবেন। যতক্ষণ আমরা জিতবো, প্লে অফে যাবো। আমি যেমন বলেছি, দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমার মনে হয় না আর খুব বেশি ম্যাচ হারবো।’
দলের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিককে নিয়ে জোন্স বলেন, ‘উনি কিংবদন্তি। এই পর্যায়ে অনেক রান করেছেন। খুব ভালো মানুষ, সহজেই কথা বলা যায়। দলের সবাইকে সাহায্য করেন। তার সতীর্থ হতে পেরে খুশি।‘
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ