ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কপিলমুনিতে বীর মুক্তিযোদ্ধা ইমরানুল চাকলাদারের উদ্যোগ কম্বল বিতরণ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৬-১-২০২৩ দুপুর ১:৩২
হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত অসহায় দরিদ্র,দুস্থ,নিঃস্ব,ছিন্নমূল,গরিব,দুঃখী,বস্ত্রাভাবী শিশু,বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পাচ্ছে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলেছে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলেছে। প্রত্যন্ত অঞ্চলে জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। খুলনার পাইকগাছার কপিলমুনি-হরিঢালী-নগর শ্রীরামপুর এলাকায় শীতার্ত অসহায় গরিব-দুঃখী মানুষের মাঝে ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন, মার্কিন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইলেকশন ক্যাম্পেইন কমিটির ফ্লোরিডা চ্যাপ্টারের উপদেস্টা,এশিয়ান হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির কো কনভেনর,চীন-বাংলাদেশ মৈত্রী সমিতির সহ সভাপতি,মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরীর সুপরিচিত কৃতি সন্তান,বিশিষ্ট 
সমাজসেবক,দানবীর,খ্যাতিমান রাজনীতিবিদ ও সৎ-নির্লোভ জনদরদী, বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার। সোমবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীর বায়তুল মা’মুর জামে মসজিদ(মুন্সিবাড়ী নগর শ্রীরামপুর) ৬ শতাধিক অসহায় ও দুস্থদের উপস্থিতিতে কম্বল বিতরণ করা।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা- কপিলমুনির কৃতি সন্তান দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আনোয়ার আলদীন, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ সামসুল আলম পিন্টু, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোস্তাফিজুর রহমান পারভেজ, সিনিয়র সাংবাদিক জিএম আসলাম হোসেন, সাংবাদিক শেখ সেকেন্দার আলী,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক একে আজাদ, নিচচার  উপজেলা সভাপতি মোঃশফিউল ইসলাম, সাংবাদিক পলাশ কর্মকার প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার