ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ কম্বল উপহার দিলেন যুবলীগ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৬-১-২০২৩ দুপুর ৪:৩০
দেশের উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশী কষ্ট করেন অসহায় ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও। এসব মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
 
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী জাতীয় উদযাপন কমিটির আয়োজনে নবাবগঞ্জ উপজেলার খালিপপুর ডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার উষ্ণতার পরশ এসব কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
 
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, নিজের ভালো থাকায় প্রকৃত সুখ নয়, সাধারণ মানুষের ভালো থাকায় আমার প্রকৃত সুখ। যেকোন প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন, অতীতে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের প্রতি এসব অসহায় ছিন্নমূল মানুষের পাশে থাকবার আহ্বান জানান।
 
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সদস্য কাইফ ইসলাম। এসময় জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত