ঢাকাকে হারিয়ে টানা পাঁচ জয় সিলেটের
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দিনের (১৬ জানুয়ারী) প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়ে টানা পাঁচ জয়ে টেবিল টপারের অবস্থান ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্স।
টসে জিতে মাশরাফির সিলেটকে ফিল্ডিংয়ে পাঠায় ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ম্যাচের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে সৌম্যের উইকেট তুলে নেন রুবেল হোসেন। পরবর্তী ব্যাটার দিলশান মুনাবিরার সাথে ওসমান ধীরগতির পার্টনারশিপ গড়ে তুললেও ৩২ রানের মাথায় ব্যাক্তিগত ১৭ করে ফিরেন মুনাবিরা। পরবর্তী বলেই শূন্য রানে ফিরেন বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ব্যাটার রবিন দাস। ওপেনার ওসমান গণি ফিরেন ব্যাক্তিগত ২৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ঢাকার দলপতি নাসির হোসেন। অন্যান্যদের মধ্যে মিথুন ১৫ ও আরিফুল হক করেন ২০ রান।তাসকিন আহমেদ অপরাজিত থাকেন দুই রানে।
সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমাদ ওয়াসিম। রুবেল, আমির ও নাজমুল নেন একটি করে উইকেট। নির্ধারিত ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটের বিনিময়ে ১২৮ রান।
মাত্র ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটের ওপেনিং জুটি মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত'র ব্যাট থেকে আসে ৫২ রান। ব্যাক্তিগত ১২ রানে শান্তকে ফেরান ঢাকার অধিনায়ক নাসির।পরবর্তী উইকেট ওপেনার হারিস ফিরেন ৩২ বলে ৪৪ করে। আগের দুই ম্যাচে দুর্দান্ত জাকির সাজঘরে ফিরেন মাত্র ১ রানে। ইমাদ ওয়াসিম ১১ রানে ফিরলেও সাবলীল ব্যাটিং করতে থাকেন মুশফিক।
তবে ব্যাক্তিগত ২৭ রানে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরেন মুসফিকও। থিসারা পেরেরা ২১ ও আকবর ১০ রানে অপরাজিত থেকে জিতে ফিরেন মাঠ থেকে। ঢাকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট তুলেন নাসির। তাসকিন ও আরাফাত সানি দুজনেই একটি করে উইকেট নেন।
সিলেটের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট ও ব্যাট হাতে ১১ রানের সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার ওঠে ইমাদ ওয়াসিমের হাতে।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের
Link Copied