কাপাসিয়ায় মডেল মসজিদ উদ্বোধন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির অধীনে সোমবার দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয় । গণ ভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এগুলোর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বক্তব্য দেন। এ-সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানসহ,জনপ্রতিনিধি,রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন।
প্রকল্পের উদ্দেশ্য হল ইসলামী ভ্রাতৃত্ব এবং এর মূল্যবোধের প্রচার এবং সেইসাথে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের সারমর্ম প্রচার করা কারণ ধর্ম কখনই এগুলোকে সমর্থন করে না। এটি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের পাশাপাশি সন্ত্রাসবাদ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতেও মনোনিবেশ করবে।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস
নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান
Link Copied