ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চোদ্দ বছরের চুরির ভর্তুকি বাংলার জনগণ কেন দেবে : শামা ওবায়েদ


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ১৬-১-২০২৩ বিকাল ৫:৫৯

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতার চোদ্দ বছরের চুরির ভর্তুকি বাংলাদেশের জনগণ কেনো দিবে?

সোমবার (১৬ জানুয়ারী) বিকাল ৩ টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দার জুঙ্গুরদিতে বিএনপি আয়োজিত ১০ দফা দাবির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ এসময় আরো বলেন, ‘এ সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্পআয়ের মানুষেরা দু বেলা খেতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দারপ্রান্তে। এ সরকারের পতন না ঘটানো পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে, দেশকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই এ সরকারকে আর সময় দেওয়া যাবে না।’

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার