ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৩ বিকাল ৬:৫৭

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সোমবার দুপুরে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করে সারা শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি মুক্তিযোদ্ধা বিজয়-৭১ মোড়ে আসলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়। এসময় পুলিশের সাথে নেতা কর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের প্রতি ক্ষিপ্ত হয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

দেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ কে এম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, এমডি রাকিবুল আলম রতন, সদস্য শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আল মামুন, ঈশ্বরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আশিকুর রাজ্জাক ভূঁইয়া উজ্জল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যেও ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ কষ্টে আছে। তার মধ্যেও বিদ্যুতের মূল্য বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। বিদ্যুতে মুল্য বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানিয়ে বক্তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফ আলী বলেন, বিক্ষোভ মিছিলের নামে বিএনপির নেতা কর্মীরা জ্বালাও পুড়াও ও ভাংচুর করে থাকে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে মিছিলটি বন্ধ করে দেয়া হয়।

সুজন / সুজন

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার