ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ধোনি ও কোহলির মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য, কড়া পদক্ষেপ পুলিশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ১১:১৪

ফের অশ্লীল মন্তব্যের শিকার ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মেয়ে। সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।

দিল্লির মহিলা কমিশনের (ডিসিডব্লিউ) চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল দিল্লি পুলিশের সাইবার সেলের কাছে এই মর্মে একটি নোটিশ দিয়েছিলেন।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের ছয়টি অ্যাকাউন্ট থেকে ধোনির মেয়ে জিভা এবং কোহলির মেয়ে ভামিকা সম্পর্কে অশালীন কথাবার্তা লিখে পোস্ট করা হয়েছিল। মহিলা কমিশনের নোটিশ পেয়েই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতেই যে ছয় অ্যাকাউন্ট থেকে অশ্লীল পোস্টগুলো করা হয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়।

স্বাতী মালিওয়াল টুইটারে জানান, নোটিশ দেওয়ার পরই ধোনি ও কোহলির মেয়েকে নিয়ে অভদ্র মন্তব্যের বিরুদ্ধে মামলা করে দিল্লি পুলিশ। খুব তাড়াতাড়ি সকল অভিযুক্তদের ধরা হবে। এ ঘটনার তীব্র নিন্দাও করেছেন তিনি।

জানা গেছে, শুধু দুই শিশুকে নিয়েই নয়, সাবেক দুই ভারতীয় অধিনায়কের স্ত্রীদের বিরুদ্ধেও সমালোচনা করা হয়েছে ওই সোশ্যাল অ্যাকাউন্টগুলো থেকে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, বছর দুয়েক আগে বাবার খারাপ ফর্মের জন্য ধর্ষণের হুমকি পেতে হয়েছিল ৫ বছরের জিভা ধোনিকে। শুধু তাই নয়, কীভাবে ধর্ষণ করা হবে, সেই বর্ণনাও ইনস্টাগ্রামে লিখে দিয়েছিল এক কিশোর। যা নিয়ে রীতিমতো তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। সামাজিক মাধ্যমে ‘যা খুশি’ মন্তব্য করার এই প্রবণতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। নোংরা মানসিকতার সেই ‘নাবালক’ শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে