ঢাকা বৃহষ্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ঝিনাইদহ সিটিজেন ফোরাম


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ৪:৯

ঠান্ডা বাতাসের দাপট আর কোয়াশা মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ঝিনাইদহ সিটিজেন ফোরাম। সিটিজেন ফোরামের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে  কম্বল বিতরণ করা হয়েছে। সোমাবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শহরের পাঁচশতাধিক অসহায় দুস্থ শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।  
সেসময় উপস্থিত ছিলেন সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খুররম, ফোরামের সদস্য পিপি এ্যাড. ইসমাইল হোসেন, এ্যাড. সামছুল আলম, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, ফারুক হোসেন, আতিয়ার রহমান, এ্যাড. শওকত আলী, পৃত্থীশ রঞ্জন বিশ্বাস, এ্যাড. নজরুল ইসলাম, অরুণ কুমার ঘোষ, বাসদ নেতা এ্যাড. আসাদুজ্জামান, জাসদ নেতা মনিরুজ্জামান মানিক, সাংবাদিক শাহানুর আলমসহ সিটিজেন ফোরামের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।  
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খুররম বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।  এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না।আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।
কম্বল বিতরণ কালে সিটিজেন ফোরামের নেতৃবৃন্দ বলেন, ঝিনাইদহের মানুষ যেন কোন সুবিধা বঞ্চিত না হয় এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যেন সকল নাগরিক সুবিধা পায় সে জন্য সিটিজেন ফোরাম সকল মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাবে।

এমএসএম / এমএসএম

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান নিয়ে বিপাকে রেল

শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল

জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন

হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক

পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক চার স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত