ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরকে হারিয়ে খুলনার প্রথম জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১-২০২৩ বিকাল ৫:১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় পেল খুলনা টাইগার্স। ঢাকা পর্বের প্রথম অংশ এবং চট্টগ্রাম পর্ব মিলিয়ে চার ম্যাচে এই প্রথম জয়ের দেখা পেল তামিম ইকবাল ও ইয়াসির আলীদের খুলনা। এই জয়ে ৪ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে খুলনার দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার রংপুরকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা। রংপুরের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।

এবারের বিপিএলে প্রথম তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। কিন্তু রংপুরের বিপক্ষে আজকের ম্যাচে দেখা গেল টাইগার ওপেনারের ভিন্ন রূপ। দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি ব্যাট করেছেন ১২৫ এর উপর স্ট্রাইক রেটে। ওপেনিংয়ে নেমে খেলেছেন শেষ অবধি। তাতে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। 

৪৭ বলে তামিমের ৬০ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন উদীয়মান তারকা মাহমুদুল হাসান জয়। একটু ধীরগতিতে খেললেও উইকেট বাঁচিয়ে দলকে রেখেছেন জয়ের পথে। ৪২ বলে ৩৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের