ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পুলিশের ধাওয়া খেয়ে গাছের সাথে ধাক্কা, প্রাণ গেল যুবলীগ কর্মির


নোয়াখালী প্রতিনিধি photo নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২৩ বিকাল ৫:২৯
নোয়াখালীর বেগমগঞ্জে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক যুবলীগ কর্মি মারা গেছে। নিহত কিরণ হাজারী (২৭) উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের মো.আলমগীরের ছেলে।  
 
সোমবার দিবাগত রাত ২টার দিবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । স্থানীয় সূত্রে জানা গেছে, কিরন হাজারী গতকাল সোমবার বিকেলে ঢাকা টু নোয়াখালী মহাসড়কের মজুমদার হাটের পাশে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাবার পথে হাইওয়ে পুলিশ তাকে থামার জন্য সিগন্যাল দেয় । সে মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করে । এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশবর্তী রাস্তার পাশে থাকা গাছের গুন্ডির সাথে ধাক্কা খায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার হয়।  পরে সেখান থেকে উন্নত চিকিৎসার ঢাকায় নেওয়া হয়। একপর্যায়ে রাত ২টার দিকে চিকিৎসাধীন অস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিরণ মারা যায়।
 
 বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.ফরিদুল আলম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেননা। তাদেরকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া পুলিশের ধাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ওই যুবক রং সাইডে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়।  খবর পেয়ে আমি ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠিয়েছি। আমি রাতেই ওই যুবকরে মৃত্যুর সংবাদ পেয়েছি।  

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক