আর্সেনিক ঝুঁকি নিরসনে প্রকল্প অবহিতকরন এবং পরিকল্পনা সভা
আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্প অবহিতকরন এবং পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসভায় নিরাপদ পানি ব্যবহার, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যবিধি অনুশীলন বিবিধ বিষয়ে পরিকল্পনা সভা ও উন্মুক্ত আলোচনা করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রকল্পটি উদ্বোধন ও বক্তব্য রেখেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর। প্রকল্পের উপজেলা এরিয়া ম্যানেজার আহমেদ হোসেন চৌধুরী হেলাল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার।
প্রকল্প অবহিতকরন এবং পরিকল্পনা সভায় স্বাগত বক্তব্য করেছেন প্রজেক্ট ম্যানেজার সৈয়দ এইচ সানি। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, ডা. হেপি দাস, মুহাম্মদ বজলুর রশিদ, জুয়েল আহমদ, মো. কামরুল ইসলাম, ইউনিসেফ'র কনসালটেন্ট ড. শামীম উদ্দিন, মনিটরিং কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহমান মাখন।
এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট এরিয়া ম্যানেজার মো. ফরমান আলী, সাংবাদিক জাকির হোসেন, ইউপি সুপারভাইজার মোস্তাফিজুর রহমান সাকিব, মো. এমরান হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের সচিব রঙ্গেস কুমার দাস, পঙ্কুজ লাল ধর, কৃপেশ রঞ্জন চৌধুরী, মো. ইয়াহিয়া সিদ্দিক প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied