ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ১১:৪২

নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন- রুপসার লোকোমাস্টার নাজমুল হক ও মিতালীর সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমান।

চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বিষয়টি  নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।

রেলওয়ে পুলিশ কর্মকর্তা নেসারুজ্জামান  বলেন, মিতালী এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন এখনও চালু আছে। লোকোমাস্টার দুজনেই আহত হওয়ায় ইঞ্জিন বন্ধ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি ইঞ্জিন বন্ধ করার।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ