ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গ্রেমিওতে হ্যাটট্রিকে সুয়ারেজের অভিষেক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ১:১০

নতুন ক্লাব গ্রেমিওতে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। মঙ্গলবার প্রথম পরলেন নতুন জার্সি, স্মরণীয় করলেন অভিষেক। মাত্র ৩৮ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছেন বার্সেলোনা ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার। সাও লুইজকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে রিকোপা গাউচা সুপার কাপ ট্রফি জিতেছে গ্রেমিও।

শৈশবের ক্লাব ন্যাসিওনালের সঙ্গে ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চলতি মাসে ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দেন সুয়ারেজ। বিশ্বকাপের পর ফ্রি এজেন্টে দুই বছরের চুক্তি করেন তিনি। গত বছর উন্নীত হয়ে এবারের ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে খেলবে গ্রেমিও।

হ্যাটট্রিকের পথে সুয়ারেজ দুটি গোল করেছেন চোখ ধাঁধানো। গোলকিপারের মাথার উপর দিয়ে, আরেকটি দর্শনীয় ভলিতে। প্রথমার্ধে সবগুলো গোল করে গ্রেমিও।

সুয়ারেজ প্রতিক্রিয়ায় জানান, ‘আমি তেমনটাই (সেরা অভিষেক) মনে করি। শেষবার আমি অ্যাটলেটিকোর (মাদ্রিদ) সঙ্গে অভিষেকে গোল করেছিলাম।’

দ্বিতীয়ার্ধের ১৪তম মিনিটে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয় সুয়ারেজকে। তার দারুণ অভিষেক প্রসঙ্গে কোচ রেনাটো বলেছেন, ‘এর চেয়ে ভালো অভিষেক তার হতে পারে না। ভক্তরা তার প্রতি বিশ্বাস রাখে, আমরাও। সে দেখালো কী জন্যে এসেছে। সে গ্রুপের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে গেছে কারণ সে খুব বিনয়ী। সে কখনো হাইলাইট চায় না, সবার মতো হতে চায়।’

২০১৩ সালের পর সুয়ারেজ প্রথমবার প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন। ওইবার নরউইচ সিটির বিপক্ষে লিভারপুলের হয়ে তিন গোল করেন বিরতির আগে। ২০২০ সালে অ্যাটলেটিকোর সঙ্গে অভিষেকে করেন দুই গোল। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে