ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জুনে মেসিদের ঢাকায় আসা নিয়ে কোনো আলোচনাই হয়নি!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ১:২২

‘আগামী জুনেই ঢাকায় আসছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা’- একদিন আগেই এমন খবরে হইচই পড়ে গিয়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন এমন খবর। কিন্তু একদিন পার না হতেই বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  

আজ আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' এর সাংবাদিক গাস্তোন এদুল দাবি করেছেন, মেসিবাহিনীর বাংলাদেশ সফর নিয়ে নাকি এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। টুইটারে তিনি লিখেছেন, 'আগামী জুনে খেলা নিয়ে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অন্য কিছু ভাবছে না। ' 

গাস্তোন এদুলের ওই টুইট প্রকাশ্যে আসার পর মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ফলে বাফুফের অবস্থান এখনও পরিষ্কার নয়। তাছাড়া আর্জেন্টিনা দলকে ঢাকায় আনা সংক্রান্ত ব্যাপার নিয়ে আজ বাফুফের নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে।

এর আগে গতকাল বাফুফে সভাপতি দেশের এক গণমাধ্যমকে জানিয়েছিলেন, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের