টুইটারের আয় কমল ৪০ শতাংশ
এক বছরে টুইটারের আয় কমেছে প্রায় ৪০ শতাংশ! এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
রয়টার্সের পক্ষ থেকে এই নিয়ে একটি টুইটও করা হয়েছে।
ইলন মাস্কের যে বড় অংকের ঋণ পরিশোধ করার কথা ছিল তা শোধ করা এখনও বাকি। তার আগেই টুইটারের আয় কমার খবরে বহু টুইটার কর্মী উদ্বেগে রয়েছেন বলেও রয়টার্স জানিয়েছে।
সম্প্রতি টুইটারের সিঙ্গাপুরের সদর দফতর বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ইলন মাস্ক। কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এতেই প্রশ্ন উঠেছিল, এশিয়ায় টুইটারের সদর দফতর কি বন্ধ হওয়ার মুখে? যদিও সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
যেভাবে তড়িঘড়ি অফিস ছাড়ার নোটিশ দেওয়া হয়, তাতে কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। জল্পনা তৈরি হয়েছিল, ইলন মালিকানা নেওয়ার পর কি তাহলে লাভের মুখ দেখছে না মাইক্রোব্লগিং সাইট? সেই জল্পনা যে অনেকটাই সত্য, তারই প্রমাণ পাওয়া গেল রয়টার্সের সংবাদ থেকে। সূত্র: রয়টার্স
প্রীতি / প্রীতি
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস
অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?
জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়
চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?
উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?