ভোলায় কর্মসূচী স্থগিত করে দোকানে নিয়মিত হলেন ব্যবসায়ীরা
ভোলায় উপশহর বাংলাবাজারে মসজিদ মার্কেটে ঘোষিত কর্মসূচী স্থগিত করে দোকানে নিয়মিত হলেন ব্যবসায়ীরা। দোকান ঘরের চুক্তিপত্র নবায়ন ও মাসিক ভাড়া পরিশোধ নিয়ে ব্যবসায়ী সমিতি ও মার্কেট কমিটির মধ্যে কয়েক মাস ধরে মতানৈক্য থাকায় সমিতি কমিটির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে। তাহারা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শফিউল্লাহ ও সেক্রেটারী ছাদেক বিশ্বাস এর নেতৃত্বে গত ১০ জানুয়ারি মঙ্গলবার বিকাল অনুমান ৩টায় সংবাদ সম্মেলন করে। এছাড়া কর্মসূচীর অংশ হিসেবে তাহারা প্রশাসন ও নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন।
স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দ বিয়য়টি সমাধানের আশ্বাস দিলে ১১ জানুয়ারি, বুধবার বেলা ১টার দিকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন এর উপস্থিতিতে ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসা আরম্ভ করেন।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ব্যবসায়ীরা দোকান খুলে নিয়মিত ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাংলাবাজার পুলিশ পাড়ির ইনচার্জ শেখ ফরিদ জানান, বিষয়টি আমাদের গোচরে আছে, আমরা সমাধানের চেস্টা করছি।এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে মার্কেট কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, নির্মাণ ও ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধি পাওয়ায় গত জুন/২২ থেকে দোকান ঘরের অগ্রিম টাকা পূর্ববৎ বহাল রেখে শুধু মাসিক ভাড়া বৃদ্ধি করায় ৪৫জন ব্যবসায়ীর মধ্যে ৩০জন ব্যবসায়ী শর্ত মেনে চুক্তিবদ্ধ হয়। বাকী ১৫ জন ব্যবসায়ী চুক্তি থেকে বিরত থাকে। তাদেরকে মৌখিক বা লিখিত নোটিশ করলেও তারা তোয়াক্কা না করে মনগড়া ব্যবসা অব্যাহত রাখে। এমতাবস্থায় গত ১০/০১/২৩ তারিখে তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে পদক্ষেপ গ্রহন করলে তারা মার্কেট ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে ব্যবসায়ী সমিতির সভাপতি ছাদেক বিশ্বাস বলেন, ৩০ নভেম্বর- ২০২২ পর্যন্ত আমরা ভাড়া পরিশোধ করেছি। দোকান ভাড়া ও অগ্রিম টাকা পূর্বের তুলনায় দ্বিগুণ করায় আমরা ব্যবসায়ী সমিতি চুক্তিপত্র নবায়ন করিনি। তাই গত ১০ তারিখ মঙ্গলবার কমিটি আমাদের দোকান তালাবন্ধ করেছে এবং আমাদের ব্যবসায়ী রিয়াদ মাহমুদকে শারীরিকভাবে লাঞ্চিত করেছে। প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা এর সুষ্ঠ সমাধান চাই।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান