ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঈদে অসহায়-দরিদ্রদের খাদ্য সহায়তা প্রদান করল স্বেচ্ছাসেবী সংগঠন দশমিক


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ৪:২৮

ঈদে অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করতে এগিয়ে এলেন স্বেচ্ছাসেবী সংগঠন দশমিক ফাউন্ডেশনের সদস্যরা। টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ মেধাবী ছাত্র-ছাত্রীরা রোববার (১৮ জুলাই) বিভিন্ন এলাকায় কিছু দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে সংগঠনটির পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ও শীতার্তদের মাঝে আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করেন।

ঈদ মানে আনন্দ, দশমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আনন্দ সবার মাঝে বিলিয়ে দেয়ার মাঝেই রয়েছে আনন্দ। করোনাকালীন এই দরিদ্র মানুষের রোজগার কম, তাই তাদের কষ্টের মাঝে মুখে হাসি ফোটানোর জন্যই এই আয়োজন। ঈদ আনন্দ অসহায়, গরীব মানুষদের মাঝে বিলিয়ে দেয়ার মাঝেই আত্মতৃপ্তি।। তাই দশমিক ফাউন্ডেশন কিছু  দরিদ্র মানুষের মাঝে ঈদ বাজার বিতরণ করলো।

এ সময় উপস্থিত ছিলেন- দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি কানিজ ফাতেমা মীম, সহ-সভাপতি আলী আকবর, চিকিৎসা বিষয়ক সম্পাদক ত্রিজান চোহান, সদস্য সেঁজুতি ফেরদোসী যূথি, সাফওয়াত মোহাম্মদ ইহান, জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জয় সাহা ও অপূর্ব কৃষ্ণ দে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত