ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

শান্তকে নিয়ে সমালোচনার ঝড়, যা বললেন লিটন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৩ বিকাল ৫:৪৮

অনেক কাঠখড় পেরিয়ে এখন জাতীয় দলের বড় তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লিটন দাসকে। পারফর্ম করছেন নিয়মিত। আর লিটনের শুরুর সময়টুকুই যেন এখন পাড় করছেন নাজমুল হাসান শান্ত।

সোমবারও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামেন এই ব্যাটার। গ্যালারির কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় তার দিকে ভেসে যায় ব্যাঙ্গাত্মক চিৎকার। ক্রিকেটার হিসেবে যে এটা কঠিন, শান্ত বলেছেন ক’দিন আগে। এ নিয়ে আজ জানতে চাওয়া হয়েছিল লিটন দাসের কাছে।

জবাবে তিনি বলেছেন, ‘দেখেন, আমার কাছে মনে হয় শান্ত মেন্টালি অনেক স্ট্রং একটা ছেলে। যেহেতু সে অনেক দিন ধরে এসব ফেস করে আসতেসে, আমার মনে হয় না আপনার যদি জ্বর আসে, তাহলে আপনি একদিন আপসেট থাকবেন। কিন্তু যখন নিয়মিত হতে থাকবে, তখন মনে হবে ধুর এটা আর এমন কী!’

‘আমার মনে হয় শান্তর ক্ষেত্রেও এমন হয়ে গেছে। শান্তর মনে হচ্ছে মানুষ এমন বলবেই। একটা ইন্টারভিউতে বলেছে, সে খেলতে নামলে একটা দলের বিপক্ষে খেলে না, সে পুরো দেশের বিরুদ্ধে গিয়ে খেলে, এটা একটা দলের জন্য খুব কঠিন। ও এই জায়গা থেকে বিশ্বকাপে এত ভালো খেলেছে, কামব্যাক করেছে,আমি মনে করব ও মানসিকভাবে শক্ত একটা ছেলে, ওকে বলার কিছু নাই। ও জানে কী করতে হবে।’

নিজে কীভাবে সমালোচনার সময়টুকু পাড় করেছেন এ নিয়ে লিটন বলছিলেন, ‘আমার বলব, আপ্স অ্যান্ড ডাউন্স থাকবেই, মানসিকভাবে ও যেমন স্ট্রং, আমিও ঠিক তাই। তো আমি বলব সে খুব তাড়াতাড়ি কামব্যাক করবে।’

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের