মধুপুরের গ্রামীণ রোগীরা পেলেন রাজধানীর বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের অন্যতম প্রাইভেট হাসপাতাল মেট্রো হসপিটালে ভার্চুয়ালি চিকিৎসা সেবার নতুন দ্বার উম্মোচিত হলো। দেশের নামী ও রাজধানীতে অবস্থান করা বিশেষজ্ঞ চিকিসকদের সেবা গ্রহণের ব্যবস্থা চালু করলো প্রতিষ্ঠানটি। মঙ্গলবার প্রথম দিনের মতো বেলা দুইটা থেকে ৫ টা পর্যন্ত প্রায় অর্ধশত গ্রামীণ রোগীরা পেলেন মেডিসিন, কার্ডিওলজি ও জরায়ু সমস্যার পরামর্শ- ব্যবস্থাপত্রের ফ্রি সেবা। সেবা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবিদ্যালয়ের চিকিৎসক ডা. চয়ন সিংহা ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সস এন্ড হাসপাতালের মেডিসিন ও জরায়ু বিশেষজ্ঞ ডা. আবু নাঈম।
রোগীগণ মেট্রো হসপিটালের কক্ষে বসে অনলাইনে যুক্ত হয়ে নিজের সমস্যার কথা চিকিৎসকে বললেন আর বিশেষজ্ঞগণ চিকিৎসা পরামর্শ এবং ব্যবস্থাপত্র দিয়ে পরবর্তীতে একই ভাবে যোগাযোগ রাখার আহবান জানালেন। রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাঝখানে সেতু বন্ধনে কাজ করেছেন ডা. নাজমুল হোসেন রনি, ডা. সাইফ, আইটি বিশেষজ্ঞ মীর ফারাজ এবং মধুপুরের একটি ব্লাড ডোনেশন গ্রুপের সদস্যগণ।
মেট্রো হসপিটালের ব্যবস্থাপানা পরিচালক ডা. নাজমুল হোসেন রনি জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চিকিৎসা কাজে গবেষণারত বাংলাদেশী চিকিৎসকগণের ‘নেক্সট জেনারেশন ডিজিটালটেক’ সংগঠনের মাধ্যমে চিকিৎসা সেবায় ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের লক্ষ্যে সারা দেশের গ্রামীণ রোগীদের সেবা দিতেই এ কর্মসূচি চালু হয়েছে। মেট্রোর মাধ্যমে মধুপুরেও শুরু হলো। ‘ আমার স্বাস্থ্য আমার হাতে’ মূল শ্লোগানে ওই সংগঠনের আওতায় এ অঞ্চলের গ্রামীণ দরিদ্র রোগীদের অর্থ
ব্যয় কমাতে ও বিশেষজ্ঞ চিকিৎসক পর্যন্ত পৌছানোর হয়রানী কমাতে মূলত এ ব্যবস্থা। এতে রোগীরা বিনামূল্যে সেবা পাবেন। কর্মসূচিটি অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied