প্রতিটি উপজেলায় মডেল মসজিদ বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন
নওগাঁর ধামইরহাটে লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল করিমের সঞ্চালনায় ১৮ জানুয়ারী রাত ৯ টায় লক্ষনপাড়া মাঠে প্রধান অতিথির বক্তব্যে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন, তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ইসলামের স্বপক্ষের সরকার, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন নির্মানের মাধ্যমে যে সুচনা করে গেছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করেছেন তাঁর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ দোয়ার এই মাহফিলে বিশেষ করে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি খোজ রাখতে অনুরোধ জানান প্রধান অতিথি। দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজশাহী জিয়া পার্কের খতিব ও আলোচিত সুবক্তা হাফেজ মাওলানা মো. আবরারুল হক আসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ল্যান্স কর্পোরাল (অব.)তোফাজ্জল হোসেন, পত্নীতলার সহকারী যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান বাবলু, সংস্থার সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, কার্যকরী সদস্য রকি হোসেন, রঞ্জু রশিদ, আসাদুজ্জামান রতন, মামুনুর রশীদ, রবিউল হুসাইন, হাফেজ ফজলে রাব্বী জাকারিয়া, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, মাসুদ রানা, উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এলাকার তরুন যুবকদের অরাজনৈতিক সংগঠন লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ এলাকায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনামুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন