ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকাকে হারিয়ে কুমিল্লার হ্যাটট্রিক জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১-২০২৩ বিকাল ৫:২৩

প্রথমে ব্যাট করে খুশদিল শাহের ঝোড়ো ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাসির হোসেনের ৬৬ রানের লড়াইয়ের পরও ঢাকা ডমিনেটরস হেরেছে ৩৩ রানে। হ্যাটট্রিক জয় নিয়ে মাঠ ছাড়ে ইমরুল কায়েসের দল।

এর আগে কুমিল্লার দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকার এবং রবিন দাসকে হারিয়ে বিপাকে পড়ে ঢাকা দল। এরপর আহমেদ শেহজাদও ফিরে যান ১৯ রান করে। তবে অধিনায়ক নাসির হোসেন এবং মোহাম্মদ মিঠুনের জুটিতে এগিয়ে যেতে থাকে ঢাকা দল। তবে ৫১ রানের জুটি ভেঙে যায় মিঠুনের আউটে। ফিরে যান ৩৬ রান করে।

এরপর দলকে এগিয়ে নিতে থাকেন নাসির। তুলে নেন অর্ধ-শতক। তাকে শেষ পর্যন্ত যোগ্য সঙ্গ দেন আরিফুল হক তবে দলের হার এড়াতে পারেনি এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ঢাকা সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান। 

দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন নাসির। এছাড়া আরিফুল থাকেন ২৪ রানে অপরাজিত। কুমিল্লার হয়ে তানভীর ইসলাম এবং হাসান আলি নেন ১ উইকেট করে। ঢাকার হয়ে তাসকিন আহমেদ এবং নাসির হোসেন ১টি করে উইকেট সংগ্রহ করেন।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের