ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপস পুরষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১-২০২৩ বিকাল ৫:৫৫
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ০৯-১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ‘২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপস’এর পুরষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। জনাব মো: জাহিদ আহসান রাসেল, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান জনাব আজম জে. চৌধুরী, আইটিএফ ডেভলপমেন্ট অফিসার জনাব জনাথন স্টাবস। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি, বাংলাদেশ টেনিস ফেডারেশন। এছাড়াও বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বিাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ পাকিস্তান, কম্বোডিয়া, রাও, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ও মালদ্বীপ হতে অনূর্ধ্ব ১৪ বছরের ২০ জন বালক ও ১৪ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে। বাংলাদেশ টেনিস ফেডারেশন খেলোয়াড়দের থাকা-খাওয়ার ব্যবস্থাসহ স্থানীয় যাতায়াতের ব্যবস্থা করে। উল্লেখ্য চ্যাম্পিয়নশীপসে দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম প্রতিযোগিতা ৯-১৩ জানুয়ারী ২০২৩ ও দ্বিতীয় প্রতিযোগিতা ১৫-১৯ জানুয়ারী ২০২৩। দুটি প্রতিযোগিতার ফলাফলের উপর ভিত্তি করে অংশগ্রহনকারী ১০টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন, রানার-আপ, তৃতীয় ও চতূর্থ স্থান নির্ধরিত হয়। ১০টি দেশের মধ্যে ৪টি দেশ ২০২৩ সালের এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপসের ফাইনাল রাউন্ডে উন্নীত হয়।  
 
দুটি প্রতিযোগিতার ফলাফলের উপর ভিত্তি করে চাইনিজ তাইপে প্রথম স্থান, পাকিস্তান দ্বিতীয় স্থান, মায়ানমানমার তৃতীয় স্থান ও নেপাল চতুর্থ স্থান অধিকার করে। বাংলাদেশ দল ৫ম স্থান অধিকার করে। 

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার

জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

আসল রূপে ফিরল ব্রাজিল

‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল

শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

দুই ম্যাচে মেসির ৫ গোল