ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মলম পার্টির ৪ সদস্যসহ আটক ৭


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-১-২০২৩ দুপুর ১২:৩৭
মানিকগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও চেতনানাশক ঔষুধ সহ মলম পার্টির ৪ সদস্য ও ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
 
জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় ডিবির একাধিক দল অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এবং বাসস্ট্যান্ড এলাকার “ক্যাফে টুনটুন” হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করে।
 
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। আটকদের মধ্যে মলমপার্টির সদস্যরা হলো- মোঃ রতন মিয়া (২৯), মোঃ রাজ্জাক চৌধুরী (৩৭), মোঃ মাসুম ওরফে ফারুক চৌধুরী (৪২) ও শহিদুল ইসলাম মোল্লা ওরফে নজরুল (৫৮) এবং মাদক কারবারিরা হলো- মোঃ সজীব আহম্মেদ (২২), মোঃ রাসেল (২৬) ও রামলাল (৩৭)। এদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।ডিবির ওসি মোশাররফ হোসেন জানান,গোপন সংবাদে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে চার মলম পার্টির সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫ টি পোটলায় কালো রংয়ের হালুয়া সাদৃশ্য চেতনানাশক ঔষুধ উদ্ধার করা হয়। এছাড়া “ক্যাফে টুনটুন” হোটেলের সামনে থেকে ১৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার