বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে কে কখন বয়ান করবেন
টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (সাদপন্থী)। কিন্তু এর দুই দিন আগেই প্রায় পূর্ণ হয়ে উঠে ইজতেমা ময়দান।
দুই পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তার বয়ান তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম।
এভাবে ইজতেমার তিন দিনই করা হবে গুরুত্বপূর্ণ বয়ান। কে কখন বয়ান করবেন তা জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
শুক্রবার (২০ জানুয়ারি) পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ান শেষে সকাল ১০টায় তালিম করবেন মাওলনা ইউসুফ কান্ধলভী, আর তা বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। জুমার পর মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশি), বাদ আসর সাইদ বিন সাদ কান্ধলভী বয়ান করবেন, আর তা বাংলায় তরজমা করবেন মুফতি আজিম উদ্দিন। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, তার বয়ানের তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।
শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব বয়ান পেশ করবেন, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ জোহর বয়ান করবেন তুর্কির মাওলানা ওমর, বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান পেশ করবেন। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।
রোববার (২২ জানুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা মুরসালিন বয়ান শুরু করবেন। আর হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ
দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা
জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী
মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন