তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবারে হাজারো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এতে ইমামতি করেন।
দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে।
নামাজ শুরুর আগে কথা হয় উত্তরা থেকে আগত মুসল্লি শেখ সালমানের সঙ্গে। তিনি বলেন, প্রথম পর্বের জুমার নামাজে শামিল হতে পারিনি। তাই আজ চলে এলাম। ভালোই লাগছে, কারণ গতবারের চেয়ে ভিড় কম।
আশুলিয়া থেকে আগত সাদ্দাম হোসেন বলেন, জুমার নামাজটা ইজতেমায় সবার সঙ্গে আদায় করার জন্য এখানে এলাম। আশা করি আল্লাহপাক নামাজ কবুল করবেন।
সন্তানসহ এসেছেন মুসল্লি তরিকুল ইসলাম। তিনি বলেন, নিজের ছেলেকে নিয়ে আজ এ বিশাল ময়দানে লাখ লাখ মানুষের সঙ্গে নামাজ আদায় করব, ভাবতেই ভালো লাগছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান