ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ৪:৫৯

ঠাকুরগাঁওয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা করা হয়। শনিবার (১৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-নোমান সরকার সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা যায়, ওই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে করোনাকালীন স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি তদারকি করেন তিনি। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
 
অপরদিকে সদর উপজেলার মোহাম্মদপুর ইউপির ফেরসাডাঙ্গী ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা এবং মাহিন্দ্র-ট্রলি দিয়ে অনিয়ম করে বালু পরিবহনের দায়ে দণ্ডবিধি আইনে ৫ জনকে অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-নোমান সরকার।
 
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে