ইসমাত আরা সাদেক-এর ৩য় মৃত্যু বার্ষিক আজ
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ৩য় মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে কেশবপুরে পালিত হবে তাঁর ৩য় মৃত্যু বার্ষিক। তার স্বামী সাবেক সফল শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক।
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে(২১ জানুয়ারি)২০২০ সালে মৃত্যু বরণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছিলেন। এবং তার মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন। শোক বার্তায় স্পিকার বলেছিলেন, তার মৃত্যুতে জাতি এক সমাজসেবক রাজনীতিবিদকে হারালো। দেশের জন্য তার অনবদ্য অবদান তাকে স্মরণীয় করে রাখবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগসহ সহোযোগী সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর পর এ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নির্বাচিত হন। সেই থেকে কেশবপুরে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর মৃত্যু বার্ষিক উদযাপন হতে দেখা যায়নি। এবার তার স্বরণে কেশবপুর থেকে নব নির্বাচিত হয়ে যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজ তাঁর ৩য় মৃত্যু বার্ষিক উপলক্ষে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন। কেশবপুর শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে ওই মৃত্যু বার্ষিক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান