উলিপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোরিক্সা (ইজিবাইক) চালকের গলাকাটা লাশ বাঁশ ঝাড় থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২০ জানুয়ারী) উপজেলা ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। নিহত ব্যক্তি ওই এলাকার আবুল হোসেন (ফাগু) র ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে রাস্তার পার্শ্বে থাকা বাঁশের ঝারে গলা কাটা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ঘটনা স্থলে ছুটে এসে নিহত ব্যক্তিকে রফিকুল ইসলাম বলে সনাক্ত করেন। পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান। রফিকুল ইসলাম দুই সন্তানের জনক বলে জানা গেছে। স্বজনরা জানান, নতুন অটোরিক্সা কিনতে বেড়িয়ে লাশ হয়ে ফিরলেন রফিকুল ইসলাম।
নিহতের স্ত্রী লাইজু বেগম বলেন, স্বামী রফিকুল ইসলাম কয়েকদিন পূর্বে তার পুরাতন অটোরিক্সাটি প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করেন। এরপর বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিক্সা কেনার জন্য সব টাকা সাথে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে আর তিনি বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে তাঁর স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দেন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামী নতুন অটোরিক্সা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে। তার ধারনা দুর্বত্তরা স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবী করেন।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি