যৌন হয়রানির অভিযোগে দানি আলভেজ গ্রেপ্তার
নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে স্পেনের কাতালুনিয়ায় গ্রেপ্তার হয়েছেন বার্সেলোনার সাবেক রাইটব্যাক দানি আলভেস।
স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) সকালে অভিযোগের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বার্সেলোনার মোসোস ডি’এসকোয়াড্রা দে লেস কর্টস থানায় উপস্থিত ছিলেন আলভেস।
তাকে বার্সেলোনার সিউটাট দে লা জাস্টিসিয়াতে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি একটি আদালতের শুনানিতে অংশ নেবেন। যৌন হয়রানির অভিযোগ তদন্তাধীন থাকায় বিচারক তার অস্থায়ী পরিস্থিতির ওপর রায় দেবেন।
এদিকে বার্সেলোনার নাইটক্লাবে নারীর প্রতি যৌন হয়রানির সেই অভিযোগ অস্বীকার করেছেন আলভেস। তিনি বলেন, আমি সেই জায়গায় ছিলাম। আরও লোকের সঙ্গে নিজেও মুহূর্তটা উপভোগ করছিলাম। আর যারা আমাকে চেনেন, তারা জানেন যে আমি নাচতে ভালোবাসি। আমি কাওকে বিরক্ত না করে নাচছিলাম ও মুহূর্তটা উপভোগ করছিলাম।
তিনি আরও বলেন, আমি জানি না ওই মহিলা কে। আপনি একটি বাথরুমে পৌঁছেছেন এবং আপনাকে সেখানে কে আছে তা জিজ্ঞাসা করতে হবে না? আমি কখনো কারো জায়গায় গিয়ে বিরক্ত করিনি। আমি কীভাবে একটি মহিলা বা একটি মেয়ে সঙ্গে এটা করতে পারি?
জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর আলভেজের বিরুদ্ধে অভিযোগ করেন ওই নারী। তারই পরিপ্রেক্ষিতে আজ তাকে গ্রেপ্তার করা হলো।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ